রানির ‘মার্দানি’দেখে মুগ্ধ পোল্যান্ড

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১২:০৯
সম্প্রতি পোল্যান্ডের ওয়ারশ শহরের মুরানাও থিয়েটার হলে প্রিমিয়ার হয়ে গেল আদিত্য চোপড়ার ‘মার্দানি’র। আর সিনেমাটি উপভোগের পর গল্পের ধারাবাহিকতায় রানির অভিনয়-শৈলীতে  মুগ্ধ পোলান্ডের সিনেপ্রেমীরা। উঠে দাঁড়িয়ে হাততালি দিতে কার্পণ্য করলেন না ভিনদেশের এসব দর্শকরা৷
ভারতীয় গণমাধ্যমে এ ব্যাপারে রানি জানান, ‘এ দিনটা আমার জন্য খুবই স্পেশাল। পোল্যান্ডবাসীর কাছ থেকে এই ভালোবাসা পেয়ে আমি সত্যিই আনন্দিত’। পোলিশ দর্শকের ভালোবাসা পেয়ে রানির মন্তব্য, ভালো সিনেমা ভাষা ও শহরের গন্ডি যে অনায়াসে পেরিয়ে যেতে পারে, তা প্রমাণ করে ‘মর্দানি’৷ 
 
প্রদীপ সরকারের পরিচালনায় সিনেমাটিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়। গ্র্যান্ড প্রিমিয়ারের পর পোলান্ড্যে ছবি মুক্তি পাবে ৫ ফেব্রুয়ারী৷