অ্যাতলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার ক্যানি মনে করেন, বার্সেলোনার নেইমারের খেলার ধরণ তার ভবিষ্যত ফুটবল ক্যারিয়ারে খারাপ প্রভাব ফেলবে। কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনা অ্যাতলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারানোর পর তিনি এই কথা বললেন। সেখানে দলের হয়ে দুইটি গোল করেছেন নেইমার।
ক্যানি বলেছেন, নেইমার যে স্টাইলে ফুটবল খেলে এর জন্য তাকে সমস্যায় পড়তে হবে। এটা তার ক্যারিয়ারের একটি নেতিবাচক দিক।
এদিকে লা রোজাদের অধিনায়ক গ্যাবি এর আগে বলেছিলেন, খেলার মাঠে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের আচরণ বিরক্তিকর।
