কুলাসেকারাকে আইসিসি সতর্কীকরণ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ১৮:১৩


উগ্র আচরণের কারণে শ্রীলংকান বোলার নুয়ান কুলাসেকারাকে সতর্ক করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা আইসিসি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ‘অগ্রহণযোগ্য’ উগ্র আচরণের জন্য কুলাসেকারাকে এই সতর্কীকরণ বার্তা আইসিসি’র।
শুক্রবার আইসিসির দেয়া বিবৃতিতে বলা হয়, এ ফাস্ট বোলারের বিপক্ষে ‘খেলাটির স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক অথবা খেলায় বিশৃংখল’ আচরণের অভিযোগ আনা হয়েছে।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাতে ম্যাচে নিউজিল্যান্ড ব্যাটসম্যান লুক রঞ্চিকে আউট করার পর কুলাসেকারা ‘আউট হওয়া ব্যাটসম্যানের প্রতি উগ্র আচরণ করে, যা ম্যাচ রেফারিদের কাছে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।’
‘কুলাসেরো অপরাধ স্বীকার করেছেন এবং তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে।’
ম্যাচটিতে ৩৪ রানে জয় লাভ করে সফরকারী শ্রীলংকা । আর ৪-২ ব্যবধানে সিরিজ সিরিজ নিজেদের দখলে নেয় স্বাগতিক নিউজিল্যান্ড।
আগামী ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হওয়া বিশ্বকাপের আগে ‘অসম্মানজনক আচরণের’ বিপক্ষে ব্যবস্থা নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে আইসিসি।