আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছ, শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ও রংপুরে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। -বাসস
