ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৫, ২১:৩৫
ময়মনসিংহে বাস সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত পাঁচজন নিহত হয়েছেন। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রাঘবপুর নামক স্থানে গৌরীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তিনজন ও হাসপাতালে দুইজন মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি। বাস সিএনজি ২টি দুমরে-মচরে গেছে।