ড. মঈন খানের সঙ্গে মার্কিন কূটনীতিকের বৈঠক

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ০১:১০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিল। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৫টায় রাজধানীর গুলশান-২ এ মঈন খানের বাসায় যান মিল। তিনি একঘণ্টা সেখানে অবস্থান করেন। একটি সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ডেভিড মিল।