বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শনিবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেলার নাসির আহমেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকার পল্টন থানার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
উল্লেখ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় গত ২৭ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
