আইজিপি এ কে এম শহীদুল হক জানিয়েছেন, আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শিক্ষার্থীদের সব ধরনের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। শনিবার সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি জনগণ ও রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিৎ। যাতে তারা নিরাপদে পরীক্ষা দিতে পারে।
পরীক্ষা চলাকালে পুলিশের পাশাপাশি বিজিবি, আনসার, র্যাব সদস্যরা নিয়োজিত থেকে পরীক্ষার হল এবং রাস্তায় পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
