খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ চালু

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ২৩:১৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ শনিবার রাত ১০টার দিকে পুনঃস্থাপন করা হয়েছে। ডেসকোয় কর্ম রত ছয়জন তার কার্যালয়ে গিয়ে  বিদ্যুৎ সংযোগ স্থাপন করেন। তবে ইন্টারনেট, টেলিফোন এবং ডিস সংযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে।

খালেদা জিয়ার সহকারী শামসুদ্দিন দিদার শনিবার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘কার্যালয়ের ভিতরে যে টেলিভিশন আছে তাতে ডিস লাইন পাওয়া যাচ্ছে না। দুপুরে মোবাইল সংযোগও পাওয়া যাচ্ছে না।’ 

উল্লেখ্য, অবরোধের ডাক দেয়ার পর থেকে প্রায় এক মাস ধরে খালেদা জিয়া তার কার্যালয়ে অবস্থান করছেন ।