আওয়ামী লীগ সংসদীয় দলের এক জরুরি সভা আগামীকাল রবিবার সংসদ অধিবেশন শেষে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম. ফিরোজ দলের সকল সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার একথা বলা হয়।
