মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল বায়ার্ন

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ১৬:৩২
 
 
মৌসুমে প্রথম হারের স্বাদ পেল শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ। পেপ গার্দিওয়ালার দলকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে কিছুটা উত্তেজনা ফিরিয়ে আনলো দ্বিতীয় স্থানে থাকা ভলফসবুর্গ।
 
নিজেদের মাঠে প্রথমার্ধে জোড়া গোল করে ভলফসবুর্গকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান ডাচ স্ট্রাইকার বাস ডোস্ট। আর বিরতির পর বেলজিয়ামের ফরোয়ার্ড কেভিন দে ব্রুইনের জোড়া গোলে জয় নিশ্চিত হয় ক্লাবটির। বায়ার্নের একমাত্র গোলটি দ্বিতীয়ার্ধে করেন স্পেনের ডিফেন্ডার হুয়ান বের্নাত।
 

১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে বায়ার্নের চেয়ে এখন ৮ পয়েন্ট পিছিয়ে আছে ভলফ্সবুর্গ। শিরোপা জিততে এখনও নাটকীয় কিছু দেখাতে হবে তাদের।