ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ১৬:৫৬
 
 
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষের সময় দাঙ্গাবাজরা একটি মার্কেটের সাতটি দোকান, আটটি বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এছাড়া আরো চারটি দোকান ভাঙচুর ও লুটপাট চালায় দাঙ্গাবাজরা।
 
পুলিশ জানায়, নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ও একই গ্রামের আইনজীবি আলী আজমের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল।