সিরাজগঞ্জে শিবিরকর্মীকে গণধোলাই

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ১৭:৩৪
 
 
 
অবরোধের সমর্থনে উল্লাপাড়ায় একটি সিএনজি অটোরিক্সায় পেট্রলবোমা হামলা চালানোর সময় এক শিবির কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটককৃত শিবিরকর্মী মোহাম্মদ আলী উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে।
 
শনিবার দুপুর সাড়ে তিনটায় উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কৃষকগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পেট্রলবোমা হামলায় সিএনজি অটোরিক্সা পুড়ে গেলেও যাত্রী ও চালক দ্রুত নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
 
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।