সভাপতি শাকিব, সাধারণ সম্পাদক অমিত

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ১৭:৪৬
 
 
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আহমেদ শরীফকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিব খান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত হাসান। স্বতন্ত্র অমিত হারিয়েছেন শাকিব-মিশা প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিশা সওদাগরকে। তবে গুরুত্বপূর্ণ সব পদেই জয় পেয়েছে শাকিব-মিশা প্যানেলের সদস্যরা।
 
নির্বাচন কমিশনার নজমুল হুদা মিন্টু সাংবাদিকদের জানিয়েছেন, সভাপতি পদে ৩৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিব খান, তার প্রতিদ্বন্দ্বী আহমেদ শরীফ পেয়েছেন ৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র অমিত পেয়েছেন ২৪৭ ভোট, মিশা পেয়েছেন ১৮০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে শাকিব-মিশা প্যানেলের আরমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।