সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে বের হওয়ার সময় ছয় আইনজীবীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের আটক করা হয়।
এরআগে শনিবার রাত তিনটার দিকে খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হয়। এরপর ডিস, ইন্টারনেট লাইনও বিচ্ছিন্ন করা হয়।
সন্ধ্যায় খালেদা জিয়া বলেছেন, সরকার এর মধ্য দিয়ে মানবাধিকার ও নাগরিক অধিকারের লঙ্ঘন ঘটিয়েছে সরকার।
