স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০ দলীয়জোট বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন করার ক্ষমতা নেই। দেশের সাধারন জনগণ অবরোধ ও হরতাল মানে না তাই তিনি সন্ত্রাসীদের দিয়ে পেট্রোলবোমা মেরে গত এক মাসে সারা দেশে ৪৮ জন মানুষ হত্যা করেছেন।
শনিবার বিকালে দেওয়ানগঞ্জ একেএম মেমোরিয়াল কলেজ মাঠে আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ২০১৯ সালের একদিন আগে কোন নির্বাচন নয়। আপনি ট্রেন মিস করেছেন ২০১৯ সাল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে।২০১৯ সাল পর্যন্ত মাথা ঠান্ডা করে অপেক্ষা করুন। ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ ইশতিয়াক হোসেরন দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
