নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘খালেদা জিয়ার কার্যালয়ে প্রয়োজনে শ্রমিকরা ঘেরাও করে কঠোর ব্যবস্থা নেবে। তিনি মানুষ হত্যা করে রাজনীতি করছেন। প্রয়োজনে বিএনপি নেত্রীর জন্য তার নেতা-কর্মীরা যে খাবার নিয়ে যাবেন তা শ্রমিকরা কেড়ে নিয়ে খাবে।’
শনিবার বিকেলে বাগেরহাটের আন্তর্জাতিক ঘষিয়াখালী মংলা নৌ-চ্যানেলের খনন কাজ পাওয়া মেসার্স চায়না হারবারের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুত্, ডিস সংযোগ, মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকার বিদ্যুত্ বন্ধ করেনি, শ্রমিকরা বিদ্যুত্ সংযোগ বিছিন্ন করতে বাধ্য হয়েছে। কারণ শ্রমিকরাই বিদ্যুত্ টেলিফোন ও পানির লাইনে কাজ করতে গিয়ে বিছিন্ন করতে বাধ্য হয়েছে।’
