‘রাজনীতির নামে দেশের সম্ভাবনাকে ধ্বংস করা হচ্ছে’

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৫, ২১:০০
 
 
সহিংস রাজনীতির নামে দেশের সম্ভাবনাকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিএনপির রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপিতে যারা দেশ প্রেমিক রয়েছেন তারা কী এগুলো দেখেন না, কী করে দেশের উজ্জল সম্ভাবনাকে ধ্বংস করা হচ্ছে। রাজনীতির নামে দেশে এখন যা হচ্ছে তা এক’শ ভাগ সন্ত্রাসী কার্যক্রম। শনিবার জাতীয় জাদুঘরে নিজের লিখা চারটি গ্রন্থের প্রকাশনা উত্সব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের চারটি গ্রন্থের প্রকাশনা উত্সব হয়েছে। চারটি গ্রন্থের প্রকাশক সময় প্রকাশন আয়োজিত এ প্রকাশনা উত্সবে শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অ্যামেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কবি নূহ—উল—আলম লেলিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  হারুন-অর-রশিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।