ফেনীতে পেট্রোল বোমায় সিএনজি ইমা (হিউম্যানহলার) চালক দগ্ধ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ০০:০৭

ফেনীতে দূর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় আবুল কাশেম (৪৫) নামে এক সিএনজি ইমা (হিউম্যারহলার) চালক দগ্ধ হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ধর্মপুর দুলামিয়া তুলাবাড়িয়া নামক স্থানে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুরতর আহত অবস্থায় কাশেমকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। কাশেম সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পদুয়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে।
ফেনী জেলা সদর হাসপাতাল ও রোগী সূত্রে জানা যায়, শনিবার রাতে সিএনজি ইমা গাড়ী ড্রাইভার আবুল কাশেম (৪০) ফেনী থেকে বাড়ী যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ধর্মপুর দুলামিয়া তুলাবাড়িয়া নামক স্থানে পৌঁছলে দূর্বৃত্তদের পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়। এ সময় আবুল কাশেম (৪০) নামে এক সিএনজি ইমা চালক দগ্ধ হয়। তাকে দ্রুত ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ণ ইউনিটে পাঠিয়ে দেয়।
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল হক আরজু জানান, সিএনজি ইমা গাড়ীর ড্রাইভার আবুল কাশেম ফেনী থেকে বাড়ী যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ধর্মপুর দুলামিয়া তুলাবাড়িয়া নামক স্থানে পৌঁছলে দূর্বৃত্তদের পেট্রোল বোমায় সে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়।
ফেনী জেলা সদর হাসপাতালের ডাঃ ইকবাল হোসেন সিরাজী জানান, তার মুখমন্ডল ও বামহাত সহ বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ণ ইউনিটে পাঠিয়ে দেয়া হয়েছে।