মান বাড়াতে গিয়ে অপমান

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৪২

নিজেকে খুব সুন্দরী মনে করেন ইংল্যান্ডের লুইস কার্টিস। নিজের দাম যাচাই করতে তিনি অনলাইন নিলামের ওয়েবসাইট ই-বে তে ছবিসহ নিজেকে নিলামে তোলেন! নিলামের বিবরণে তিনি লেখেন কেবল হ্যান্ডসাম পুরুষরা নিলামে অংশ নিতে পারবেন। তাদের হতে হবে ‘গ্রিক গড’ এর মতো সুন্দর!  তার ধারণা ছিল, হাজার হাজার পুরুষ নিলামে অংশ নিয়ে কোটি কোটি ডলার প্রস্তাব করবে এবং গোটা বিশ্বের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হবে। তিনি হয়ে যাবেন বিশ্ব তারকা।

কিন্তু দুর্ভাগ্য সাসেক্সের ওই তরুণীর। দুইদিন পরেও কোনো ‘হ্যান্ডসাম’ পুরুষ তার প্রতি কৌতূহল দেখায়নি। এমনকি সাধারণ পুরুষরাও না। একজন মাত্র পুরুষ নিলামে অংশ নেন এবং তিনি ওই তরুণীর যা ‘দাম’ উল্লেখ করেছেন তাতে উল্টো রাজ্যের অপমান জুটেছে তার কপালে। ওই লোকটি সর্বোচ্চ ৩০৫ ডলার দাম প্রস্তাব করেন। ফলে লজ্জায় এই নিলাম সরিয়ে নেন লুইস। কিন্তু ততক্ষণে বিশ্ব জুড়ে হাসির খোরাক হয়ে গেছেন তিনি। চুনকালি মাখা মুখ লুকাবেন কিভাবে তা ভেবে পাচ্ছেন না। -ইন্ডিয়া টাইমস