বিএনপি চেয়ারপাসনের কার্যালয়ে প্রায় ২০ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ ফেরে। শনিবার রাত সাড়ে ১০টার সময় গুলশান কার্যালয়ে বিদ্যুৎ ফেরে। সেখানে ২৮ দিন ধরে খালেদা জিয়া।
রাত সাড়ে ১০টার কিছু সময় আগে ডেসকোর ছয়জন কর্মী এসে পিলার থেকে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ শুরু করেন। তাদের একজন সাংবাদিকদের বলেন, “আমাদের এই লাইনটি মেরামত করতে বলা হয়েছে। আমরা তা করে গেলাম।” এর বাইরে তারা কোনো কথা বলতে রাজি হননি। নিজেদের নাম কিংবা পদবি বলতেও রাজি হননি ঢাকায় বিদ্যুৎ বিতরণ সংস্থার এই কর্মীরা।
তবে, সাবেক প্রধানমন্ত্রী খালেদার রাজনৈতিক এই কার্যালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্নের বিষয়ে সরকারি কোনো ভাষ্য পাওয়া যায়নি।
