যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়ায় এক ব্যক্তির মৃত্যুর দুই বছর পর পুনরায় একই পদে নিয়োগ পেয়েছেন। মারা যাওয়ার আগে তিনি একটি কাউন্টির শিল্প কর্তৃপক্ষ বোর্ডের সদস্য ছিলেন। শনিবার এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ল্যারি মার্কউড নামে ঐ ব্যক্তি ২০১২ সালের আগস্টে মারা যান। দুই বছর পর তাকে আবারো ঐ পদে নিয়োগ দেয়া হয়।
বুধবার ফায়াটি কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, মার্কউডকে নিয়োগ দেয়ার আগে এই বিষয়ে কোনো খোঁজ নেয়া হয়নি। এরকম ভুল কেন হলো তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
কাউন্টির কমিশনার বলেছেন, ২০১০ সালে বোর্ডের সদস্য পুনর্নিয়োগের জন্য অথবা যারা চলে যেতে চান তাদের চিঠি ও সাক্ষাৎকার গ্রহণ করা হয়। ২০১২ সালে মারা যান তিনি। কর্তৃপক্ষের ভুলের কারণে তাকে আবার পুনর্নিয়োগ দেয়া হয়।
