তিনদিনের রিমান্ডে রিজভী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:১৬
 
নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ এই আদেশ দেন।  
এর আগে দুপুরে রিজভীকে আদালতে হাজির করে গত ২৬ জানুয়ারি গুলশান-বাড্ডা লিঙ্ক রোডে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় ১০ দিনের রিমান্ডে চেয়েছিলেন বাড্ডা থানার এসআই মোশাররফ হোসেন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে।
শনিবার ভোররাতে ঢাকার বারিধারার একটি বাড়ি থেকে রুহুল কবির রিজভীকে গ্রেফতার করে র‌্যাব। পরে বিকালে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।