জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, আগামী সাত দিনের মধ্যে দ্রুত নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার নির্মাণ কাজ শেষ করতে হবে। নির্মাণ শেষে যাদের ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাদের ভূমি উদ্ধার করা হবে। তাদেরকে ভূমি বুঝিয়ে দিয়ে পুনর্বাসন করা হবে।
রবিবার সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের ছোট ফেনী নদীর উপর মুছাপুর ক্লোজার নির্মাণ কাজ পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী আরো বলেন, কাজ সমাপ্ত হওয়ার পর ইরিগেশন হবে, মাছ চাষ হবে, পর্যটন শহর হবে এবং সেচ ব্যবস্থা হবে। জলাবদ্ধতা নিরসন, লবণাক্ত পানি প্রবেশ রোধ, নদী ভাঙ্গন রোধ, সীমিত সেচ সুবিধা সৃষ্টি এবং কর্মসংস্থান ব্যবস্থা হবে।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয় সচিব ড. জাফর আহমেদ খাঁন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মো. খোরশেদ আলম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মাহতাব উদ্দিন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আইনুন নিশাত উপস্থিত ছিলেন।
