বিএনপি চয়োরপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ফোন, ইন্টারনেট এবং কেবল টিভি এখনো বিচ্ছিন্ন রয়েছে। তবে প্রায় ২০ ঘণ্টা পর গতকাল শনিবার রাত ১০টার দিকে তার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেয়া হয়।
খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুদ্দিন দিদার বলেন, টেলিটক ছাড়া অন্য কোনো মোবাইল নেটওয়ার্ক তারা ব্যবহার করতে পারছেন না।
এদিকে বাংলাদেশের একটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, খালেদা জিয়ার গুলশান অফিসের কাছে মোবাইল ফোনের কল এবং ডাটা নেটওয়ার্ক বন্ধ করার জন্য রবিবার তাদের কাছে নির্দেশ এসেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এ ধরনের একটি নির্দেশ জারি করেছে বলে তিনি বিবিসি বাংলাকে জানান। সেই নির্দেশ এখনো বলবত রয়েছে।
