জনগণ দুই নেত্রীকে আর চায় না: এরশাদ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৩৬

এইচ এম এরশাদ বলেছেন, এবার একটা সুযোগ এসেছে। জনগণ দুই নেত্রীকে আর চায় না। আল্লাহও চান পরিবর্তন আসুক। একজনের ব্যর্থতা আর একজনের ক্ষমতার লিপ্সা। আমাদের সামনে সুযোগ এসেছে, এই সুযোগ কাজে লাগাতে হবে।
সোমবার বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের এক সভায় এ কথা বলেন তিনি।    
এরশাদ বলেন, খালেদা ৫ তারিখ সমাবেশ করতে চাইলেন, তাকে দেয়া হল না, কেন করতে দিলেন না? ভালো কথা, কিন্তু তার বাড়ির সামনে বালুর ট্রাক রেখে, তাকে তালাবদ্ধ করে আবার লাইমলাইটে নিয়ে আসা হল।