ওয়েলকাম ব্যাকে ৬৪ কেজি সোনার আংটি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৪৬
 
আনিস বাজমি পরিচালিত 'ওয়েলকাম ব্যাক' গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবিটিতে কিছু পরিবর্তন আনার জন্য তা এবছরের মাঝামাঝি পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। 'ওলেকাম' এর সিক্যুয়াল হিসেবে ভরপুর জৌলুস থাকছে ওয়লকাম ব্যাকে।
সিনেমাটির বড় অংশটির শুটিং হয়েছে দুবাইয়ে। আর এর জৌলুসকে নতুন মাত্রা দেবে হীরক খচিত একটি ৬৪ কেজি ওজনের সোনার আংটি। ছবিটিতে অনিল কাপুরকে আংটিটি তার প্রেমিকাকে উপহার হিসবে দিতে দেখা যাবে। বিশ্বের সবচেয়ে বড় আংটি হিসেবে অতিকায় স্বর্ণালঙ্কারটি ইতিমধ্যে গিনেজ বুকে যায়গা করে নিয়েছে। বহু মূল্যবান আংটিটিকে দুবাইয়ের একটি অতি সুরক্ষিত লকারে রাখা হয়েছে।
ছবিটিতে জন আব্রাহাম, শ্রুতি হাসান, নিনা পাটেকার, নাসিরুদ্দিন শাহ, পরেশ রাওয়াল, ডিম্পল কাপাডিয়া প্রমুখ অভিনয় করেছেন। আগামী ২৯ মে ছবিটি মুক্তি পাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া