রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের পঞ্চম (২০১৫ সালের ১ম) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত ৩টি বিলে সোমবার তার সম্মতি জ্ঞাপন করেছেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিল তিনটি হচ্ছে, মেট্রোরেল বিল, ২০১৫; বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল, ২০১৫ এবং বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০১৫।
