মিরসরাইয়ে দুর্ঘটনায় চালক-সহকারীর মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:৩২
 
 
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে জামালের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চালক ওমর ফারুক ও তার সহকারী মো. সোহাগ।

জানা গেছে, পোশাক কারখানার মালামাল নিয়ে ভ্যানটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একটি তেলবাহী লরিকে পাশকাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে কার্ভাডভ্যানটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান।