পিকেটারদের ধাওয়া: নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালক নিহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:৫৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরেশ্বরাই শহরে পিকেটারদের ধাওয়ার মুখে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এর চালক নিহত হয়েছেন। নিহত ফারুক (২৬) চৌমুহনী শহরের উত্তরহাজীপুর গ্রামের ব্যাপারী বাড়ীর আলী আহম্মদের ছেলে। মঙ্গলবার ভোরে চট্টগ্রামের মিরেশ্বরাই এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মিরেশ্বরাই পৌঁছালে পেট্রোল বোমা হামলাকারীদের ধাওয়ার মুখে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে চালক ফারুক ঘটনারস্থলেই মারা যান।