বুধবারের এসএসসি-সমমানের পরীক্ষা শনিবার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১১:৩১


বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতালের কারণে আগামী বুধবারের (৪ ফেব্রুয়ারি) এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকাল চারটায় সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানান।
নুরুল ইসলাম নাহিদ জানান, শনিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার এসএসসির বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। মাদ্রাসা বোর্ডে ছিল হাদীস শরীফ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি-২ (১৯২২) এবং ইংরেজি-২ (৮১২২) পরীক্ষা।
২০ দলের ডাকা ৭২ ঘণ্টার হরতাল বর্ধিত করে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতালের সময়সীমা বৃদ্ধি করায় আবারো পরীক্ষা পেছাল।   
এর আগে ২ ফেব্রুয়ারি (রবিবার) থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল নয়টা থেকে দুপুর ১২টার অনুষ্ঠিত হবে বলে আগেই জানানো হয়েছে।