রাজধানীর মতিঝিল থানায় করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এই আদেশ দেন।
এর আগে মির্জা ফখরুলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে তার পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে ফখরুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে মির্জা ফখরুলকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
