নওগাঁ শহরের নওযোয়ান মাঠের সামনে মঙ্গলবার বিকেলে ট্রাক্টর ও মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুইজন মারা গেছেন। ঘটনায় আরো একজন আহত হয়েছেন। নিহত বজলুর রহমান ট্রাক্টর চালক। তিনি নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া গ্রামের আজিজুল হকের ছেলে। অপর নিহত মোরটসাইকেল আরোহী। তার পরিচয় জানা যায়নি।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, বিকেলে শহরের তাজের মোড় দিক থেকে ট্রাক্টরটি বালুডাঙ্গা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সাড়ে ৪ টার দিকে শহরের নওযোয়ান মাঠের সামনে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেল আরোহীর সাথে সংঘর্ষ বাধলে ঘটনাস্থলে ট্রাক্টর চালক বজলুর রহমান মারা যান। এ সময় ট্রাক্টরের হেলপার ও মটরসাইকেল আরোহী আহত হন। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের অজ্ঞাত আরোহীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
