পুলিশকে লক্ষ্য করে হাতবোমা, আহত ৩

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৪৮
 
 
নারায়ণগঞ্জ শহরের দেওভোগে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত তিনজন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটায় এ ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ দেওভোগ ও এর আশপাশ এলাকাতে তল্লাশী চালায়।
 
এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে ডিআইটি বাণিজ্যিক এলাকায় দুটি হাতবোমার বিষ্ফোরণ ঘটলে এ আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতবোমা বিষ্ফোরণের সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডিআইটি এলাকায় দুটি হাত বোমার বিষ্ফোরণ ঘটে। মুহুর্তের মধ্যেই আতঙ্কে ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন ছুটোছুটি শুরু করলে ঘটনা স্থলে আসেন পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এর পর রাত সাড়ে ৭টার দিকে দেওভোগ এলাকাতে টহলরত পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুড়ে দুর্বৃত্তরা। তবে লক্ষভ্রষ্ট হয়ে তিনজন আহত হয়। তারা হলো - নার্গিস, নুরুল ইসলাম, রবিন ও করিম। তাদের মধ্যে নার্গিস ডিম বিক্রেতা মোক্তারের স্ত্রী। নুরুল ইসলাম কাচা তরকারি বিক্রেতা। আর রবিন ও করিম হলো স্থানীয় একটি ডেকোরেটেরর শ্রমিক।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা এসব বিস্ফোরণ ঘটায়।