কুকুরের সার্জারি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ০১:৩৯

এক জোড়া বিশাল বুট খেয়ে ফেলে অপারেশন থিয়েটারে যেতে হয়েছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক কুকুরকে। একারণে সে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছে। গত শুক্রবার সে এক জোড়া বড় আকারের বুটের বেশিরভাগ অংশ কামড়ে গিলে ফেলে। কিন্তু এই বিশাল জুতার অংশ হজম করার ক্ষমতা তার ছিল না। ফলে পরদিন থেকে যন্ত্রণা শুরু হওয়ায় চেঁচামেচি শুরু করে দেয় সে। ফলে তাকে সার্জারি করতে বাধ্য হন পশু চিকিত্সকরা।

চিকিত্সকরা জানান,  কুকুররা মাঝে মাঝে এমন সব জিনিসপত্র খেয়ে ফেলে যা তাদের খাওয়ার কথা নয়। রাস্তার কুকুরের চেয়ে বাড়িঘরে পোষা আদুরে কুকুরগুলো এই ধরনের উদ্ভট জিনিসপত্র বেশি খেয়ে থাকে। এগুলো হজম হয় না বলে দ্রুত চিকিত্সকদের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা। -এপি