১৪ দলের জরুরি বৈঠক আজ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:২৬



আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক জরুরি বৈঠক আজ বুধবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে করণীয় নির্ধারণ করতে এ বৈঠক আহ্বান করা হয়েছে। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।