বিরামপুরে ট্রাকচাপায় নিহত ২

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১১:১২
দিনাজপুরের বিরামপুর কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে বুধবার ট্রাকচাপায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।
জানা গেছে, সকাল নয়টার দিকে বিরামপুর পৌর এলাকার ঢেলুপাড়া গ্রামের তাছির উদ্দিনের পুত্র নিলু রহমান (৪৮) ও তার ভাতিজা অকিল উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন (৩৫) বাই সাইকেলে করে কাজের সন্ধানে বিরামপুর শহরে যাচ্ছিলেন। কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে দিনাজপুর থেকে ঢাকা অভিমুখি একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে নিলু ও হাসপাতালে নেয়ার পথে আনোয়ারের মৃত্যু হয়। তারা পেশায় কাঠ মিস্ত্রি। দুর্ঘনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।