নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ বিএনপি’র এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক জানান, নাশকতার পরিকল্পনাকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারি সহিদুল ইসলাম শহিদকে এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। এ ঘটনায় মামলা হয়েছে।
ওসি আরো জানান, সহিদুল বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড করে আসছেন। ইতিপূর্বেও তার বিরুদ্ধে একই অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
