নিয়ামতপুরে মাইক্রোবাসে আগুন, আটক ৩

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:০৪
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পোস্ট অফিসের মোড়ে পার্কিং করা একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার পৃথক স্থান থেকে তিন জনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। 
নিয়ামতপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুল ইসলাম জানান, পোস্ট অফিসের মোড়ে ৭/৮ টি মাইক্রোবাস পার্কিং করা ছিল। বুধবার ভোরে হরতালকারীরা এর একটিতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভোর রাতে তিনজনকে আটক করা হয়। এখনো অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা করার প্রস্তুতি চলছে।