পাইলটের সেলফির কারণেই সেজনা ১৫০কে বিমানটি বিধ্বস্ত হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারী মার্কিন গোয়ান্দারা। স্থানীয় সময় মঙ্গলবার এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড(এনপিএসবি) এর তদন্ত রিপোর্টে বলা হয়, ঘটনার দিন ঐ বিমানের পাইলট ককপিটে বসেই মোবাইলে অনবরত সেলফি তুলছিলেন। ফলে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি শষ্য ক্ষেতে বিধ্বস্ত হয়।
উল্লেখ্য, গত বছরের ৩১ মে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ওয়াটকিনস এলাকায় দুই আসনের সেজনা ১৫০কে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ঐ বিমানের পাইলট এবং এক যাত্রী নিহত হন।
