স্টেম সেলের একটি নতুন পদ্ধতির চিকিৎসা প্রয়োগে রোগীকে ক্ষতিগ্রস্ত হাড়ের পুনর্গঠনে সহায়তা দিয়ে উরুর অস্থি ও কোমরের হাড়ের প্রতিস্থাপন এড়ানো যাবে। খবর ডেইলি মেইল’র।
যুক্তরাজ্যে পাঁচটি হাসপাতাল চিকিৎসাটির পরীক্ষা চালানো হয়। চিকিৎসকরা দাবি করছেন, মাত্র একটি ইনজেকশন দেয়ার পর ক্ষতিগ্রস্ত হাড়ের টিস্যু পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে।
গবেষণার নেতৃত্বে থাকা এক বিশেষজ্ঞ বলেন, হাড়ের রোগ (disease avascular ) নিয়ে যারা বেঁচে আছেন তাদের জন্য চিকিৎসাটি জীবন পল্টে দিতে পারে।
লন্ডন’র গাইস এবং এসটি থোমাস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট’র অর্থোপেডিক এবং ট্রমা সার্জন যামের শাহ বলেন, চিকিৎসা ব্যবস্থাটি আসল ফলদায়ক হবে।
