আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে দিলরুবা ইয়াসমিন রুহি অভিনীত ছবি ‘জিরো ডিগ্রি’। ছবিটিতে তার বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ।
আর এই একই দিনে মুক্তি পাচ্ছে রুহির আরও একটি ছবি ‘গ্ল্যামার’। প্রথমবারের মতো একই দিনে দুটি ছবি মুক্তি পাচ্ছে রুহির। আর দিনটি বিশেষ কারণ দুই বাংলায় দুটি ছবি মুক্তি পাচ্ছে তার। ছবি দুটি প্রসঙ্গে রুহি বলেন, ‘খবরটি অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগার বিষয়। কারণ একই দিনে দুই বাংলায় মুক্তি পাচ্ছে আমার ছবি। আর সহ শিল্পী হিসেবে আমার সাথে যারা আছেন তারাও অনেক গুণি। এটা আমার জন্য সৌভাগ্য ছাড়া কিছু না।’
