রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আবারো পাঁচদিনের রিমান্ডে দিয়েছে আদালত। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এই আদেশ দেন।
যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা ছুড়ে ২৭ জনকে দগ্ধ করার মামলায় যাত্রাবাড়ী থানার এসআই মো. জাহিদুল ইসলাম রিজভীকে দশদিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে বাড্ডা থানায় দায়ের করা গাড়ি ভাংচুর, যাত্রী ও চালক-হেলপারকে হত্যা চেষ্টা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের একটি মামলায় তিন দিনের রিমান্ড দিয়েছিল আদালত।
