আর কোন অ্যালবামে কাজ করবেন না আগুন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:২৫
 
অডিও বাজারের দুরবস্থা প্রায় কয়েকবছর ধরেই। তাই অনেকেই এই জায়গাটা থেকে সরে যাচ্ছে। খুঁজে নিচ্ছে বিকল্প কোনো পথ। এবার দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আগুন জানিয়ে দিলেন, ‘আর অ্যালবাম না!’
ভবিষ্যতে কোনো অ্যালবামের আর তার গান পাওয়া যাচ্ছে না। এমনকি মিক্সড কোনো কাজও তিনি করবেন না।
এই অনীহা সম্পর্কে জানতে চাইলে আগুন জানান, ‘আসলে অডিও বাজারে যেই অবস্থা সেখানে কাজ করা সম্ভব না। আরও আগেই ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু এতদিন ছাড়বো ছাড়বো করেও অনেক কারণেই ছাড়া হয়নি। কিন্তু এবার আমি সিদ্ধান্তে অটল। অডিও অ্যালবাম আর না।