ঠাকুরগাঁও সীমান্তের ভারতের অংশে তিন বাংলাদেশি আটক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:৩৮
 
 
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ওপারে ভারতে তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। আজ বুধবার সকালে ধর্মপুর গ্রামে সেখানকার পুলিশের হাতে তারা ধরা পড়ে। 
 
পারিবারিক সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার বিহারিপাড়ার ভুট্টো (২৮), রাণীশংকৈল উপজেলার চেকপোস্ট কলোনি গ্রামের রিপন (৪০) ও এনামুল হক (২৫) কয়েক মাস আগে কাজের সন্ধানে চোরাপথে ভারতে চলে যায়। দেশে ফেরার পথে ভারতীয় পুলিশ তাদের আটক করে।
 

৩০ বিজিবি পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস বলেন, খবর পেয়ে আমরা বিষয়টি বিএসএফকে জানিয়েছি। বিএসএফ আমাদের জানান, ঘটনাটি সীমান্তের ১৭কিলোমিটার ভেতরে। তাদের পুলিশ আটক করে পাসপোর্ট না থাকার অপরাধে জেলে পাঠিয়েছে।