ডিএসই জানিয়েছে—প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ সঠিকভাবে ব্যবহার না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যালকে পরবর্তী তিন বছর পুঁজিবাজার থেকে পুনরায় মূলধন সংগ্রহের অযোগ্য ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর আগে কমিশনের ৫২৯তম সভায় এ কোম্পানিকে একই অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে—সালভো কেমিক্যাল আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২৬ কোটি টাকা উত্তোলন করে ২৪ কোটি টাকা খরচ করেছে। বাকি ২ কোটি টাকা ব্যয় না করলেও কমিশনে দাখিলকৃত প্রতিবেদনে ২৬ কোটি টাকাই ব্যয় দেখায় কোম্পানি কর্তৃপক্ষ। এ ছাড়া প্রতিষ্ঠানটি ২ কোটি ২১ লাখ টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যয় না করে নগদ ব্যয় করেছে। এ ধরনের কার্যক্রম আইনের লঙ্ঘন। এ জন্য বিএসইসি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।
