আগুনে পুড়লো ৩ শতাধিক কবুতর

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৪৮
 
 
নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইরে আগুনে পুড়েছে তিন শতাধিক কবুতর। বুধবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। লোহার এঙ্গেল ঝালাই করার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
কবুতরগুলোর মালিক মিনার গার্মেন্টের এমডি আসাদুল হক। তিনি জানান, উপরের চালের লোহার এঙ্গেল ঝালাই করার সময়ে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে যায়। পরে তা ছড়িয়ে পড়ে। কবুতরের ফার্মে ৫-৬ শ’ কবুতর ছিল। তার মধ্যে অর্ধেকের বেশী পুড়ে গেছে। তিনি আরো জানান, কবুতরগুলোর মধ্যে বেশ কিছু জোড়ার দাম ছিল ৬-১০ হাজার টাকা। ক্ষতির পরিমান এখনো নির্ধারণ করেননি।