স্পিকারের লন্ডনে সিপিএ সদরদপ্তর পরিদর্শন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৫২


 বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী লন্ডনস্থ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) সদরদপ্তর পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি সদর দপ্তরের কর্মরতদের সাথেও মতবিনিময় করেন। বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানায়।
উল্লেখ্য, জাতীয় সংসদের স্পিকার ৪ থেকে ৬ ফেব্রুয়ারি লন্ডনের হাউজ অব পার্লামেন্টে অনুষ্ঠিতব্য ’ হিউম্যান রাইটস ইন মর্ডার্ন ডে কমনওয়েলথ : ম্যাগনাকার্টা টু কমনওয়েলথ চার্টার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন এবং ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত জিব্রাল্টারে অনুষ্ঠিতব্য ’সেকেন্ড বিআইএমআর (ব্রিটিশ আইল্যান্ড এন্ড মেডিটেরেইনিয়ান রিজিওন) সিডব্লিউপি (কমনওয়েলথ ওমেন পার্লামেন্টারিয়ান্স) কনফরেন্সে অংশগ্রহণের উদ্দেশ্যে লন্ডনে অবস্থান করছেন।
সফরশেষে আগামী ৯ ফেব্রুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর ঢাকায় ফেরার কথা রয়েছে। খবর বাসস।