সিলেটে ট্রাকে পেট্রোল বোমা হামলা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:১৬
দক্ষিণ সুরমার পারাইরচকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে একটি ট্রাক  (ঢাকা মেট্রো ট-১৪-৯২৪৯) পুড়িয়ে দিয়েছে। পেট্রোল বোমার বিস্ফোরণে ট্রাকে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজনদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
ট্রাক চালক জানান, সুতারকান্দি থেকে কয়লা নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।