গাজীপুরে ট্রেনে আগুন, আটক ১

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৫, ১০:১৯

গাজীপুরের জয়দেবপুরে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের দুটি সিট পুড়ে গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে জয়দেবপুর জংশনে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
জয়দেবপুর জংশন ফাড়ির এসআই দাদন মিয়া জানান, ঢাকা-গাজীপুর রুটের তুরাগ ট্রেনটি ঢাকা থেকে সকাল সাড়ে ৬ টার দিকে জয়দেবপুর জংশনে এসে থামে। যাত্রীরা ওঠবে এমন সময় ট্রেনের পেছন দিক থেকে দ্বিতীয় বগিতে আগুন দেখা যায়। পরে জংশনের নিজস্ব ব্যবস্থাপনায় এবং যাত্রীরা আগুন নেভায়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে এক জনকে আটক করা হয়েছে। তার নাম মমিন (২৫)। সে গাজীপুর জেলা শহরের জোড়পুকুরপাড় এলাকার নূরুন্নবীর ছেলে।